জাতীয়

৮২ শতাংশ শ্রমিকের জীবনে লকডাউন আতঙ্কের এক নাম

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকের কাছে লকডাউন আতঙ্কর এক নাম। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতারা। তারা বলছেন,দেশের মোট শ্রম শক্তির প্রায় ৮২ শতাংশ শ্রমিক যারা অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে এবং দিন এনে দিন খায়।লকডাউনে এই শ্রমিকরা সম্পূর্ণ উপার্জনহীন হয়ে পড়ায় করোনায় মৃত্যুর চেয়ে ক্ষুধার জ্বালা তাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। তাই কর্মহীন এই শ্রমজীবী মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা না গেলে লকডাউন দিয়ে করোনা সংক্রমণ রোধের চেষ্টা ব্যর্থ হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে তারা একথা বলেন। অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মহীন শ্রমিকদের খাদ্য ও নগদ সহায়তা এবং কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও ঝুঁকি ভাতা দেওয়ার দাবি জানানো হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, অর্থ সম্পাদক জুলফিকার আলী, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশাসহ আরও অনেকে।

এ সময় তারা বলেন, দেশে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় ৫ কোটি ১৭ লাখ। নির্ভরশীলতার হার প্রায় ৪৮ শতাংশ। আর ৪.৫ শতাংশ বেকার এবং তাদের ওপর নির্ভরশীলদের যুক্ত করলে লকডাউনে খাদ্য নিরাপত্তাহীনতায় পরা শ্রমজীবী মানুষের সংখ্যা দাঁড়ায় প্রায় ৮ কোটি। এই মানুষদের এক মাসের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হবে সর্বোচ্চ ২০ হাজার কোটি টাকা আর খাদ্য বহির্ভূত জরুরি প্রয়োজনের জন্য আরও ১৬ হাজার কোটি টাকা অর্থাৎ মোট ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলে ৮ কোটি শ্রমজীবী মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়ে এক মাস ঘরে রেখে লকডাউন কার্যকর করা সম্ভব।’

জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের চাকা সচল রাখার কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য ঝুঁকি ভাতা, করোনা পরীক্ষা, টিকা এবং স্বাস্থ্যবিধির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘কর্মরত কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হলে কারখানা মালিককে তার চিকিৎসা এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। করোনার অজুহাতে শ্রমিকদের বেতন-ভাতার কোনোরকম কর্তন কিংবা শ্রমিক ছাঁটাই-শ্রমিক হয়রানি করা হলে লকডাউন শ্রমিকদের প্রতিবাদ আন্দোলনকে আটকাতে পারবে না।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা