জাতীয়

করোনা ভ্যাকসিনে আইনজীবীরা কেন অন্তর্ভুক্ত নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: অগ্রাধিকারভিত্তিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সদস্যদের করোনা ভ্যাকসিনের আওতায় কেন অন্তর্ভুক্ত করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদফতরের (ডিজি) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৩ এপ্রিল) এই আদেশ দেয়। আদালতে সংশ্লিষ্ট রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইমাম হাসান। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আবু তালেব। গণমাধ্যমকে তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১১ এপ্রিল অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ বার কাউন্সিলের সব আইনজীবীকে করোনা ভ্যাকসিনের আওতায় অন্তর্ভুক্ত করতে রিট আবেদন করেন তিনি। রিটে বিবাদী করা হয় স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদফতরের (ডিজি) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের।

গত ৩১ মার্চ ২৪ ঘণ্টার সময় দিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে রেজিস্ট্রি ও ডাকযোগে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পরে ব্যবস্থা গ্রহণ না করায় রিট করেন আইনজীবী। রিটের শুনানি নিয়ে রুল জারি করে আদালত।

রিটকারী বলেন, করোনার ভ্যাকসিন প্রদানের জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে আইনজীবীদেরকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেয়ার কথা উল্লেখ করা হয়নি। কিন্তু আইনজীবীরা পাবলিক প্লেসে কাজ করে থাকেন। আবার আইনজীবীদের মধ্য থেকে অনেক বেশি করোনা আক্রান্ত হয়েছেন।

আইনজীবী বলেন, কোভিড-১৯-এর টিকা দেয়ার জন্য তালিকাভুক্ত করতে ৪০ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমার নিজের বয়স ৯ মাস কম আছে। আমি নিবন্ধন করার জন্য আবেদন করতে পারলেও অগ্রাধিকার পাচ্ছি না।

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর আইনজীবী ও তাদের পরিবারকে অগ্রাধিকারভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য সচিবের প্রতি অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো এক পত্রে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুরোধ জানায়।

ওই পত্রে বলা হয়, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকে মৃত্যুবরণ করেছেন। এখনো অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা যাতে এই ভ্যাকসিন অগ্রাধিকারভিত্তিতে পান সেজন্য অনেক সদস্য সমিতির সভাপতি বরাবর আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ আবেদনকে সমর্থন করে।

পত্রে আরও উল্লেখ করা হয়, যেহেতু আইনজীবীদের মধ্যে অনেকেই করোনায় মৃত্যুবরণ করেছেন এবং অসুস্থ হয়েছেন, হচ্ছেন, সেহেতু আইনজীবীগণ ও তাদের পরিবারের সদস্যদের জন্য অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন সুবিধার আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।

সাননিউজ/এমএ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা