জাতীয়

মেডিকেল পরীক্ষার্থীদের সকাল ৮টায় কেন্দ্রে থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : মেডিকেলে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়াসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের আসনসংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনে সরকারি নির্দেশনা আছে। এ কারণে পরিবহনসংকট দেখা দেওয়ার আশঙ্কা আছে। সেই পরিস্থিতি বিবেচনায় সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান থেকে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দেয়ার অনুরোধ করা হচ্ছে।

পরীক্ষার্থীরা যাতে সকাল ৮টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন, সে বিষয়টি উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে শুরু হবে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। পরীক্ষায় ৪৭ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন।

অন্য নির্দেশনা :

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেডিক্যাল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

‘কেন্দ্রের আশপাশ এলাকায় গাড়ি পার্ক করা যাবে না। অভিভাবকগণ কেন্দ্রের সন্নিকটে অবস্থান করতে পারবেন না। ফটোকপি, কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিংয়ের দোকান পরীক্ষার আগের দিন রাত ৮টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘করোনাভাইরাস প্রতিরোধে মেডিক্যাল পরীক্ষার্থীদের মাস্ক পরিধান করে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে। সর্ব ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

‘করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে পরীক্ষাকেন্দ্রের প্রবেশদ্বারে রক্ষিত সাবান/হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা