সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় মেডিক্যাল কলেজ স্থাপনের দাবি

ভোলা প্রতিনিধি : ভোলার উপকূলীয় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারি হাসপাতাল গুলোর ডাক্তার ও নার্সদের শূন্যপদ পূরণ ও জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালন করা হয়েছে।

আরও পড়ুন : ময়মনসিংহে শিল্প পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর

বুধবার (১২ জুন) সকালে ভোলা জেলা প্রশাসন কার্যলয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানসম্মত কোনো মেডিকেল কলেজ ও হাসপাতাল না থাকায় প্রতিদিন অসংখ্য লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে বরিশাল কিংবা রাজধানীতে। এতে নিম্ন আয়ের মানুষদের রুগীর সেবা করাতে গিয়ে বাড়তি অর্থ ঘুনতে হচ্ছে। অনেক সময় রোগী নিয়ে যেতে যেতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে।

আরও পড়ুন : ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ২

কিংবা সঠিক সময় অপারেশন না করার কারনে জটিল কোন সমস্যায় পড়ছে। তাই অবিলম্বে হাসপাতাল গুলোতে ডাক্তার নার্স সংকট দূর করার পাশাপাশি মেডিকেল কলেজ চালুর জোর দাবি জানান।

এসময় বক্তারা আরও বলেন, দ্বীপ জেলা ভোলা ভৌগলিক অবস্থানগত কারণে মূল ভূগন্ড থেকে বিচ্ছিন্ন। এখানে একটি মেডিকেল কলেজের মতো আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ হতে পারে। এতে ভোলাসহ আশেপাশের উপজেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি হবে। আমরা চাই বর্তমান জনবান্ধব সরকারের মেয়াদেই ভোলায় মেডিকেল কলেজ নির্মাণ শুরু হোক।

আরও পড়ুন : জুটের গোডাউনে আগুন

ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। এই জেলায় সন্ধ্যার পরে ভোলা জেলা সারা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন। ফলে এই এলাকার মানুষ উন্নত চিকিৎসা সেবা খেকে বঞ্চিত। তাই এই জেলার মানুষের চিকিৎসা সেবার কথা চিন্তা করে এখানে অবিলম্বে মেডিকেল কলেজ স্থাপন সম্পন্ন করার দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বেরউল্ল্যাহ চৌধুরী সহ আরো অনেকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা