জাতীয়

‘‌শিশু তানজিনাকে সৎ বাবাই হত্যা করেছে’

নিজস্ব প্রতিবেদক: কড়াইল বস্তিতে পাশবিক নির্যাতনে শিশু তানজিনা খুনের ঘটনায় সৎবাবা মহিউদ্দিনকে অভিযুক্ত করেছেন মেয়েটির মা জরিনা বেগম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নিহত শিশু তানজিনার মা জরিনা বেগম সন্তানের মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে এসে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের এসব কথা বলেন।

জরিনা বেগম জানান, হবিগঞ্জের মাধবপুরে মায়ের বাড়িতে থাকে তার দুই ছেলে। তিনি তার ছোট মেয়ে তানজিনাকে নিয়ে বনানী কড়াইল বস্তিতে থেকে গার্মেন্টসে চাকরি করেন। আর তার স্বামী মহিউদ্দিন বনানীর একটি খাবার হোটেলে চাকরি করেন। থাকেন সেই হোটেলেই। তিনি নিয়মিত কাজে যেতেন না এবং তিনি সংসারের খরচ দিতেন না। গত ১০ থেকে ১২ দিন ধরে মহিউদ্দিন তার সঙ্গেই ছিলেন। বাসায় থাকলে সারাক্ষণ তিনি আমার সঙ্গে ঝগড়া করতেন।

তিনি জানান, সকালে ঝগড়া হওয়ার এক পর্যায়ে তিনি বাসা থেকে বেরিয়ে তার এক আত্মীয়ের বাসায় যান। এর কিছুক্ষণ পর তিনি স্বামী মহিউদ্দিনের মোবাইল নম্বরে কল দিয়ে মেয়ে তানজিনার খবর জানতে চান। এ সময় মহিউদ্দিন বলেন, তানজিনা সিঁড়ি থেকে পড়ে গেছে। তাকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। এ খবর শুনে তিনি হাসপাতালে ছুটে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান।

জরিনা আরও জানান, গত সাত মাস আগে তিনি মহিউদ্দিনকে বিয়ে করেছেন। তার আগের স্বামী গত আড়াই বছর আগে তাকে ছেড়ে চলে গেছেন। তিনি কোথায় আছেন তা তিনি জানেন না।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৎ বাবা মহিউদ্দিনের হাতে শিশু তানজিনা হত্যার শিকার হয়েছে। আরও ধারণা করা হচ্ছে তানজিনাকে ধর্ষণ করা হয়েছে। আটক মহিউদ্দিনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার কারণ জানা যাবে।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তি থেকে শিশু তানজিনাকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শিশু তানজিনার গালে কামড়ের দাগ ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা মহিউদ্দিনকে আটক করা হয়েছে। তার কথাবার্তা সন্দেহজনক। বিষয়টি বনানী থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা