জাতীয়

বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বজায় রাখার আহবান

নিজস্ব প্রতিবেদক : বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

উন্নয়নশীল দেশসমূহে পৌর ও মানব বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ওয়েস্টসেফ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়াল প্লাটফর্মে সম্মেলনটির শুরু হয়।

প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহের জন্য এই সম্মেলন সার্বিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্জ্য ব্যবস্থাপনায় দেশ-বিদেশের নবীন গবেষকদের উদ্ভাবন এই সম্মেলনে উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, কোভিড- ১৯ অতিমারির কারণে পৌর ও মানব বর্জ্য ব্যবস্থাপনা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বাংলাদেশকে এসডিজি’র লক্ষ্যমাত্রা পূরণে বর্জ্য ব্যবস্থাপনায় কারিগরি জ্ঞানের পাশাপাশি পেশাদার মনোভাব, জনসচেতনতা তৈরি এবং স্থানীয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিশ্রুতি অতীব জরুরি। বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বজায় রাখা সম্ভব হলে এক্ষেত্রে কাঙিক্ষত পরিবর্তন আসবে।

দেশের বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, পরিবেশ ও আর্থসামাজিক প্রেক্ষাপট, কারিগরি বিষয়ে অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে নতুন নতুন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে ৭ম বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

করোনাভাইরাসের কারণে এ বছর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ভার্চ্যুয়াল প্লাটফর্মে এই সম্মেলনের আয়েজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এছাড়া, অনুষ্ঠানে ওয়াটার এইডের রিজিওনাল ডাইরেক্টর (সাউথ এশিয়া) ড. মো. খাইরুল ইসলাম, জার্মানির বা’হস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একার্ড ক্রাফ্ট, ইতালির প্যাডোভা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাফায়েলো কসু এবং প্রফেসর মারিয়া ক্রিস্টিনা লাভাগনলো এবং কুয়েটের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বক্তব্য প্রদান করেন।

আন্তর্জাতিক এই সম্মেলনে পাঁচ দেশের ৭০ জন বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এই সম্মেলনে ১০ সেশনে ১টি থিম পেপার, ৪ টি কি-নোট পেপার ও ৩৫ টি কারিগরি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এই আন্তর্জাতিক সম্মেলনটি ২ বছর পর পর কুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে আসছে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা