জাতীয়

করোনার টিকা নিলেন স্পিকার শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (১৪ ফেব্রুয়ারি) সংসদের মেডিকেল সেন্টারে তিনি টিকা নেন।

টিকা গ্রহণ শেষে স্পিকার বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবারই এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।’

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এদিকে আজ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদও করোনার টিকা নেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রথম কর্মদিবসেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টিকা নেন তিনি।

এছাড়া সস্ত্রীক টিকা গ্রহণ করেন সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণ-টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা