জাতীয়

৫৫ পৌরসভায় ভোট শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক : চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ সংঘাত, অনিয়মের মধ্য দিয়ে শেষ হলো। এখন চলছে গণনা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দেশের ৩৪ জেলার ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। বিরতিহীনভাবে যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শুরুর পর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সংঘাতময় পরিস্থিতি। এছাড়া ভোট কারচুপিসহ ওঠে নানা নির্বাচনী অনিয়মের অভিযোগও।

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা বিভিন্ন পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণাও দেন। কাউন্সিলর প্রার্থীরাও থেমে থাকেননি। বিভিন্ন জায়গায় হানাহানিতে লিপ্ত হওয়ার ঘটনাও ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন।

নির্বাচনী পৌরসভাগুলো থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, চট্টগ্রামের পটিয়ায় কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আব্দুল্লাহ নামে নিহত ওই ব্যক্তি ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মান্নানের ভাই।

এছাড়া ঠাকুরগাঁও বোমা ফাটিয়ে কেন্দ্র দখলের অভিযোগ তুলেছে বিএনপি সমর্থিত প্রার্থী। নানা অভিযোগ তুলে দলটির মেয়র প্রার্থীরা বিভিন্ন পৌরসভায় ভোট বর্জন করেছে।

লালমনিরহাটে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। সোনাইমুড়িতে গুলির ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আখাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের ঘটনা ঘটেছে।

রোববার ৫৫টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং ২৬টিতে ব্যালট পেপারে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। মাঠে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ব্যাপক সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করেও সংঘর্ষ এড়াতে পারেনি ইসি। যদিও প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আশাবাদ ব্যক্ত করেছিলেন- পরবর্তী ধাপে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে না।

নির্বাচনে ৭৯৩টি ভোটকেন্দ্র ও ৪ হাজার ৮৮৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ করলো ইসি। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন ১৬ লাখ ৪৭ হাজার ৯৭ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৪২ হাজার ৯৪৫ জন ও নারী ভোটার ৮ লাখ ৪৪ হাজার ১৫২ জন।

২০২০ সালের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের পৌরসভাগুলো ভোটগ্রহণ শুরু করে ইসি। এরপর দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারি ৬৪ পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন করে ইসি। আর ৩১ টি পৌরসভায় পঞ্চমধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা