জাতীয়

ভ্যাকসিন নেয়ার পর কোনও অসুবিধা হয়নি : তাপস

নিজস্ব প্রতিবেদক : করোনার ভ্যাকসিন নেয়ার পর কোনও অসুবিধা হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে সস্ত্রীক ভ্যাকসিন গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন মেয়র ফজলে নূর তাপস।

শেখ ফজলে নূর তাপস বলেন, আজকে আমি এবং আমার স্ত্রী ভ্যাকসিন নিলাম। খুবই ভালো লাগলো। কোনও অসুবিধা হয়নি এবং কোনও ব্যাথাও লাগেনি। কথা বলতে বলতেই টিকা নেয়া হয়ে গেছে। আমাদের প্রশিক্ষিত নার্স খুবই সুন্দরভাবে এই ভ্যাকসিন দিয়েছেন।

এ সময় সবাইকে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে করে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে শেখ তাপস বলেন, আমি সবাইকে আগেও নিবেদন করেছি, আবারও সবাইকে আহ্বান করছি। আপনারা সবাই নির্ভয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে ভ্যাকসিন নিয়ে নিন। এই ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে করোনামুক্ত হতে পারব এবং করোনাকে জয় করব।

গত বৃহস্পতিবার কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, প্রথমে তো ৫৫ বছরের ঊর্ধ্বে যারা ছিলেন তাদেরকে দেয়া হয়েছিল, পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় যখন ৪০ বছর থেকে উন্মুক্ত করা হলো, তখন আমি নিবন্ধন সম্পন্ন করেছি। গত বৃহস্পতিবার আমি নিবন্ধন করেছি। গতকাল আমার ভ্যাকসিন নেয়ার নির্ধারিত দিন ছিল। যেহেতু নির্ধারিত তারিখের পরের দিনে দেয়া যায়, সেজন্য আজ প্রথম কার্যদিবসে আমি এবং আমার স্ত্রী ভ্যাকসিন গ্রহণ করলাম।

নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ পাচ্ছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। সবাই কিন্তু নিবন্ধনের প্রক্রিয়াটা জানে। আর যেহেতু প্রক্রিয়াটা বাংলায়, তাই সবাই সহযোগিতা নিতে পারছে। এছাড়াও ওয়ার্ডভিত্তিক নিবন্ধন বুথ করা হচ্ছে। আমাদের রেড ক্রিসেন্টের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। যেসব কারিগরি সমস্যা হচ্ছে, সেগুলো সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী এবং তার সহধর্মিণী কাজী উম্মে সালমা মহানগর জেনারেল হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন।

এ সময় মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায়, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা