জাতীয়

কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি); কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৫ সালের এই দিনে বাংলাদেশের জলসীমায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য এ বাহিনী প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার গ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে বাহিনীর ৪০ সদস্যকে পদক পরিয়ে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোস্ট গার্ড-এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করবেন। কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক এ বছর বাংলাদেশ কোস্ট গার্ড পদকে ভূষিত হবেন।

এতে আরো জানানো হয়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান-মাদক-মানবপাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।

কোস্ট গার্ডের মহাপরিচালক ছাড়াও এবার যারা বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পাচ্ছেন, তারা হচ্ছেন- ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন, লেফটেন্যান্ট কমান্ডার এম সাজ্জাদ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম, লেফটেন্যান্ট কমান্ডার শাহ জিয়া রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম মেহেদী হাসান, মো জাহাঙ্গীর আলম, সিপিও (টিডি-১), মোহাম্মদ আলী, সিপিও (সিডি-১), মাহমুদ শরীফ, এলএস (টিডি-২) এবং এম আবু হানিফ, এমই-১।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) প্রাপ্তরা হচ্ছেন- ক্যাপ্টেন এস এম শরিফ-উল ইসলাম, কমান্ডার নিজাম উদ্দিন সরদার, লেফটেন্যান্ট কমান্ডার এম ফিরোজ খাঁন, লেফটেন্যান্ট কমান্ডার এম বায়েজীদ, এম আব্দুর রাজ্জাক, পিও (এফসি-১), রেজাউল করিম, পিও (এফসি-১), এম সোহরাব হোসেন, এলএমএ, এম ইয়াদুল ইসলাম, এলপিএম, সুমন মিয়া, আরও (জি)-১ এবং মো. আশিক ইকবাল শাকিল, এবি (এফসি-৩)।

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস) প্রাপ্তরা হলেন- রিয়ার এডমিরাল এম শাহজাহান, ক্যাপ্টেন এম নূরুল ইসলাম শরীফ, কমান্ডার এস এম আনোয়ারুল করিম, সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফাতেমা তুজ জোহরা, ইয়াকুব আলী, চিফ ইআরএ, মামুন মিয়া, পিও (সিডি-১), মোনাঈম হোসেন, পিও (এফসি-১), মো. সাইফুর রহমান, এলকুক, মামুন-উর-রশিদ, এলইএন এবং শাহীনূল হক, স্টেনোগ্রাফার।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস) প্রাপ্তরা হলেন- কমান্ডার এম মাহফুজুর রহমান, কমান্ডার এম আশরাফুল আলম, কমান্ডার এম লোকমান হাকিম, লেফটেন্যান্ট কমান্ডার মোস্তফা তারিক হায়দার, অনারারি সাব-লেফটেন্যান্ট মোহাম্মদ সেকিল, এম আব্দুস সালাম মিয়া, এমসিপিও (এক্স), এম সাইফুল ইসলাম, এসসিপিও (এক্স) (সিডি-১), ইউছুফ আল মামুন, এলএসএ, আতিকুল বারী, এবি (কিউআরপি-২) এবং ইয়াকুব মোন্না, এমটিডি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা