জাতীয়

সাংবা‌দিক কাজলের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : ফটোসাংবা‌দিক শ‌ফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল মোল্লা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) কাজলের অন্যতম আইনজীবী জায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

২০২০ সালের ১০ মার্চ বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান আরা বেলী হাজারীবাগ থানায় এ মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৯ মার্চ রাজধানীর শেরে বাংলা নগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে মামলা ক‌রেন মাগুরা-১ আস‌নের সরকার দলীয় সাংসদ সাইফুজ্জামান শেখর। এরপর ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে আরও দু‌টি মামলা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা