জাতীয়

নৌবিহারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেফতার ৯৬

নিজস্ব প্রতিবেদক : নৌবিহারের আড়ালে দীর্ঘদিন ধরেই চলছে নানা অনৈতিক কর্মকাণ্ড। বিশেষ করে তরুণ-তরুণীরা লঞ্চের কেবিন ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয় বলে অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি লঞ্চ থেকে অসামাজিক কার্যকলাপ, জুয়া ও মাদক গ্রহণের দায়ে ৯৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় এমভি রয়েল ক্রুজ-২ নামের একটি বিলাসবহুল লঞ্চ জব্দ হয়।

শনিবার বিকালে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে- ঢাকা থেকে চাঁদপুরগামী এম ভি রয়েল ক্রুজ-২ নামের একটি বিলাসবহুল লঞ্চে মাদক, জুয়া ও নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপ হবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের কয়েকজন সদস্য সাধারণ যাত্রী বেশে সদরঘাট থেকে ওই লঞ্চে উঠেন। পরে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও গোদারাঘাট অভিযান চালিয়ে চাঁদপুরগামী বিলাসবহুল লঞ্চ এমভি রয়েল ক্রুজ-২ আটক করা হয়। এই সময় অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৯ জন নারী এবং মাদক বিক্রয় ও জুয়া খেলার দায়ে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় লঞ্চে তল্লাশি চালিয়ে ১৩০ পিস ইয়াবা, ১০৫ লিটার চোলাই মদ, দুই লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজা, ৮৩২ পিস তাস, ৩০ পিস ছবি, একটি ব্যানার, দুটি জি-লুব্রিকেটিং জেল, দুই বোতল ভিগোসা শরবত, এক বোতল তনু লায়ন ফ্রুট সিরাপ, ৫০ গ্রামের এক বোতল শুভ আজমেরি গোল্ড সিরাপ ও তিন লাখ ৫২ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, লঞ্চে অভিযানের পরে মাদক বিক্রির দায়ে সাতজনকে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট, ১০৫ চোলাই মদ, দুই লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার দেখানো হয়। ১০ জনকে জুয়া খেলার দায়ে ৮৩২ পিস তাস, ৩০ পিস ছবি, একটি ব্যানার ও নগদ তিন লাখ ৫২ হাজার টাকাসহ গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া অসামাজিক কার্যকলাপের দায়ে ৭৯ জন নারী-পুরুষকে দুটি জি-লুব্রিকেটিং জেল, দুই বোতল ভিগোসা শরবত, এক বোতল তনু লায়ন ফ্রুট সিরাপ, এক বোতল শুভ আজমেরী গোল্ড সিরাপসহ গ্রেপ্তার দেখানো হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা