ছবি: সংগৃহীত
জাতীয়

আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক : জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানান ধরনের জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন :বাজারে আসছে ক্যান্সারের ভ্যাকসিন

শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে ‘সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষ্যে বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে এ সংসদের অধিবেশন শুরু হয়।

আরও পড়ুন : তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

আবুল কালাম আজাদ বলেন, ষড়যন্ত্র মোকাবিলার জন্য আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিতে হবে। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে নৌকা মার্কা বিজয়ী করে সোনার বাংলা বাস্তবায়িত করবো।

তিনি বলেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিলের এ পার্লামেন্টে বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা যে ইতিহাস সৃষ্টি করেছি, সে ইতিহাসে যেন খুঁত না থাকে। দুনিয়ার পার্লামেন্টারি কনভেনশনে যেসব নীতিমালা আছে, সেগুলো আমরা মেনে চলতে চাই।

আরও পড়ুন : সংসদ অধিবেশন পুনরায় শুরু

এমন একটি পার্লামেন্টারি নীতিমালা ফলো করতে পারি, যেন দুনিয়া আমাদের ফলো করে। আজই সাড়ে ৭ কোটি বাঙালি তাদের নিজেদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে। এই পার্লামেন্ট তাদের সেই শাসনতন্ত্র দিচ্ছে।

সাবেক এই মন্ত্রী বলেন, আমি বহুবার বলেছি, যে জাতি রক্ত দিতে শিখেছে তাদের কেউ দাবায়ে রাখতে পারে না, এটা প্রমাণ হয়েছে। শাসনতন্ত্রে মৌলিক অধিকার, জাতীয়তাবাদের গ্যারান্টি দেওয়া হয়েছে। যারা শ্রমজীবী এই সব মানুষের অধিকার খর্ব করবে তাদের কাটেল করা হবে।

আরও পড়ুন : নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪৬

বঙ্গবন্ধু বলেছিলেন, ভবিষ্যৎ প্রজন্ম যদি সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সমাজ বির্নিমাণ করতে পারে তাহলে আমার জীবন ও শহীদের রক্ত স্বার্থক হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা