জাতীয়

১৫ দিনের মধ্যে ভাড়াটিয়া নিবন্ধন শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ভাড়া‌টিয়ার তথ্য হালনাগাদ ও নিবন্ধন কার্যক্রম বিষয়ে ডিএমপি মি‌ডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ১৫ দিনে মধ্যে সব বাসার ভাড়া‌টিয়ার তথ্য হালনাগাদ ও নিবন্ধন কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে পু‌লিশ।

রোববার (৩১ জানুয়ারি) ডিএমপি মি‌ডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডি‌বি‌র অ‌তি‌রিক্ত পু‌লিশ ক‌মিশনার হা‌ফিজ আক্তার।

এসময় তি‌নি জানান, অপরাধ দমনে পু‌লিশের বি‌ভিন্ন কৌশলের অংশ হিসেবে আবারও ভাড়া‌টিয়া তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৫০টি থানায় নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, রাজধানীর বি‌ভিন্ন স্থান থেকে অপহরণ চক্রের ৯ সদস্যকে আটক করে গো‌য়েন্দা পু‌লিশ। অপহরণ চক্রটি মানুষদের বি‌ভিন্ন ভাড়া বাসায় নিয়ে আটকে রাখতো। এ কা‌র‌ণে আবারও ভাড়া‌টিয়া নিবন্ধন কার্যক্রম শুরু করছে পু‌লিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা