বাবুবাজার ব্রিজসহ ভাঙা হবে ১৩ ব্রিজ
জাতীয়

বাবুবাজার ব্রিজসহ ভাঙা হবে ১৩ ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নৌ পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে বাবুবাজার ব্রিজসহ ঢাকার আশ-পাশের ১৩টি ব্রিজ ভেঙে উচ্চতা সম্পন্ন পুননির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রামের কর্ণফুলী, ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত এবং নাব্যতা বৃদ্ধিকল্পে মাস্টার প্ল্যান প্রণয়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমাদের ঢাকার আশ-পাশে যে নদীগুলো আছে, সেগুলোর ওপরে পরিবহন ব্যবস্থার জন্য বেশকিছু ব্রিজ নির্মাণ করা হয়েছে। যখন নির্মাণ করা হয়েছে তখন সবগুলো বিবেচনায় রেখে না হলেও কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ যেহেতু উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী সেলক্ষ্যে কাজ করছেন, অতএব নৌ পরিবহন ব্যবস্থাপনার দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আর গুরুত্ব দিতে হলে এসব ব্রিজগুলোর উচ্চতা বৃদ্ধি না করার কোনো সুযোগ নেই। না হলে নৌ চলাচল ব্যবস্থা বিঘ্নিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব ব্রিজকে চিহ্নিত করা হয়েছে সেসব জায়গায় নৌ চলাচল করতে হলে সেগুলো ভেঙে পুননির্মাণ করতে হবে। এলজিইডি ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে।

তাজুল ইসলাম বলেন, আমাদের সুয়ারেজ সিস্টেমকে ইমপ্রুভ করতে বলা হয়েছে, নদীগুলোর তীরে যেসব শিল্প কারখানা আছে সেগুলো চিহ্নিত করা হয়েছে, মোট ২ হাজার ১০৪টি। এরমধ্যে যেগুলোর মধ্যে ইটিপি নেই, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানাকে বন্ধ ও অনেকগুলোকে জরিমানা করা হয়েছে।

এছাড়া বেশ কয়েকটিতে ইটিপি সচল করা সম্ভব হয়েছে এবং ইটিপি যাতে সঠিকভাবে চলে সেজন্য তারা টেকনোলজি ব্যবহার করছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা