হাঙ্গেরিতে করোনার ভ্যাকসিন পাঠাবে বাংলাদেশ
জাতীয়

হাঙ্গেরিতে করোনার ভ্যাকসিন পাঠাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ হাঙ্গেরিতে করোনার ভ্যাকসিন পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (৩১ জানুয়ারি) সকালে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান।

তিনি বলেন, পৃথিবীতে মাত্র ২২টি দেশ ভ্যাকসিনের কার্যক্রম শুরু করেছে। তারমধ্যে বাংলাদেশ অন্যতম। পৃথিবীর মাত্র ৩৫টি দেশ ভ্যাকসিন কেনার জন্য চুক্তিবদ্ধ হতে পেরেছে। আমাদের কাছে চিঠি এসেছিলো ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ হাঙ্গেরির। তারা আমাদের কাছে আবেদন করেছে ৫ হাজার ডোজ ভ্যাকসিনের জন্য। প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। আমাদের স্টক থেকে ৫ হাজার ভ্যাকসিন হাঙ্গরির ভাই-বোনদের জন্য পাঠিয়ে দেব।

ভ্যাকসিন নিয়ে গুজব সৃষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার জন্য। বিএনপি-জামায়াতের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করার সময় এসেছে। ভ্যাকসিন নিয়ে কত মিথ্যাচার করে বেড়াচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, হাঙ্গেরির মতো একটি রাষ্ট্র ভ্যাকসিন পায়নি। আর একটি চিঠি পেয়েছি বলিভিয়া থেকে তারা বাংলাদেশ থেকে ভ্যাকসিন নেবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। যদি তারা সম্মতি দেন, আমরা সেটাও পাঠাবো। বাংলাদেশের প্রতিটি মানুষের ভ্যাকসিনের বন্দোবস্ত জননেত্রী শেখ হাসিনা সরকার করেছেন। যেখানে পৃথিবীর ৩০টি দেশ এখনো করতে পারেনি। এটা কি যথেষ্ট নয়।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু যখন স্বাধীন দেশের মাটিতে পা দিলেন। তার আগে লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে পা দিয়েই সদ্য স্বাধীন বাংলাদেশ সম্পর্কে তিনি জানেন না তার পরিবারের কথা, তিনি জানেন না সাড়ে ৭ কোটি বাঙালির কথা, তিনি জানেন না মুক্তিযুদ্ধে কে শহীদ হয়েছে, কে বেঁচে আছে। কিন্তু জানেন বাংলাদেশের ওপর দিয়ে বিশাল একটা ঝড় বয়ে গেছে।

পরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করছি। এই শতবর্ষে বাংলাদেশ যে লক্ষ্যে এগিয়ে চলছিল গত ১২ বছর। সেই লক্ষ্যে একেবারে সুনির্দিষ্ট বাংলাদেশ এগিয়ে চলেছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। কোন চক্রান্ত কোন কিছুই তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি এবং পারবে না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা