মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধের প্রতিবাদে সমাবেশ
জাতীয়

মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : বারবার যাচাই-বাছাইয়ের নামে বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি ও অশুভ শক্তির অপতৎপরতা চলছে বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধারা। এই তৎপরতা বন্ধের প্রতিবাদে সমাবেশ করেছে তারা।

এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেলকে রাজাকারের ভাগ্নে বলে দাবি করেন তারা। তার কুশপুতুল দাহ করেন বিক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে কয়েকশত মুক্তিযোদ্ধা অংশ নেন।

সমাবেশে মুক্তিযোদ্ধারা বলেন, যাচাই-বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন জেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) নির্দেশিত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে আমরা মাঠে নেমেছি। যাচাই-বাচাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানি করতে দেয়া হবে না।

এই যাচাই-বাছাইকে অবৈধ দাবি করে তারা বলেন, এটা বাতিল করতে হবে। যেকোনো উপায়ে জামুকার এই কার্যক্রম প্রতিহত করা হবে।

প্রধানমন্ত্রী ঘোষিত জঙ্গিবাদ, সন্ত্রাস,মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকে বাস্তবায়িত করার জন্য মুক্তিযোদ্ধারা স্ব স্ব অবস্থান থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সুবর্নজয়ন্তিতে মুক্তিযুদ্ধের স্মৃতি স্বাধীনতা ও বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দৃঢ় ইচ্ছা ব্যক্ত করেন।

মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চের সভাপতি রুহুল আমিন মজুমদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন জালাল (বিচ্ছু জালাল)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মুজিবুর রহমান।

আগামী ৩০ জানুয়ারি দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করার ঘোষণাও দেন তারা।

সান নিউজ/রাসেল/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা