জাতীয়

বাবার মুক্তির জন্য আদালতে ৩ শিশু

নিজস্ব প্রতিবেদক : মায়ের করা মিথ্যা মামলায় কারাগারে দিন কাটছে বাবার। পথে পথে ঘুরছে ৩ শিশু। বাধ্য হয়ে বৃদ্ধ দাদার হাত ধরে আদালতে হাজির শিশুরা। শুরু হয় ৩ শিশুর অন্য রকম আইনি লড়াই। তিন শিশু আর একজন বৃদ্ধ বাবার। প্রিয়জনকে ফিরে পাওয়ার প্রতিজ্ঞা তাদের এক কাতারে এনে দাঁড় করিয়েছে।

১২ বছরের মিম, তার ছোট দুই ভাই সোহাগ আর সোহান আদালতে পা রেখেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের বাবাকে কারাকুঠুরি থেকে মুক্ত করে নিতে। এ যাত্রায় তাদের সহযাত্রী ৮০ বছরের বৃদ্ধ দাদা মোহাম্মদ আলীও।

কান্নাজড়িত কণ্ঠে শিশুদের দাদা বলেন, ওই দুজন মাদ্রাসায় পড়তেছে। ওদের খরচ আমি চালাতে পারছি না। এখন কোন উপায় না পেয়ে আমার ছেলের মুক্তির জন্য দুই নাতিকে নিয়ে আদালতে বারান্দায় ঘুরে ফিরি।

জানা গেছে, পরকীয়ার জের ধরে স্ত্রী আছমা বেগমের করা মিথ্যা মামলায় মো. সোহেল গেল দেড় বছর ধরে কারাগারে। এ মামলায় ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল মেয়ে মিমকে। কিন্তু এবার মিম আর তার ছোট দুভাই বাবার নির্দোষিতার কথা জানাতেই আদালতে হাজির হলো।

মেয়ে মিম জানান, আমার বাবাকে ছাড়া ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয়, বাবাকে ছাড়া আমরা এতিম, আমাদের পৃথিবীতে কেউ নাই।

ছেলে সোহাগ জানান, আমি বাবাকে চাই, আর কিছু চাই না।

আসামিপক্ষের আইনজীবী মানঞ্জুরুল ইসলাম সুমন জানান, মায়ের পরকীয়া আসক্তি ধামাচাপা দেওয়া জন্য এই মামলাটি করা হয়েছে। আমরা এর ন্যায়বিচার আশা করছি।

আর রাষ্ট্রপক্ষের আইনজীবী শহিদ হোসেন ঢালী জানান, মামলাটি মিথ্যা হলে বাদীর বিরুদ্ধে ১৭ ধারায় ব্যবস্থা নেয়া হবে।

যদিও এরপরপরই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে যোগাযোগ করে আদালতের নির্ধারিত সময়ের বাইরে গিয়ে আসামি সোহেলের বিরুদ্ধে অভিযোগ গঠনের উদ্যোগ নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এদিকে সোহেলের ৩ সন্তান আর বৃদ্ধ পিতার চোখে হার না মানার প্রত্যয়। আইনি লড়াইয়ে জয়ী হয়ে প্রিয়জনকে ঘরে ফিরিয়ে নেয়ার স্বপ্ন দেখছে তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা