অনলাইন নিবন্ধন ছাড়া টিকা নয়
জাতীয়

অনলাইন নিবন্ধন ছাড়া টিকা নয়

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। সোমবার (২৫ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোভিড-১৯ টিকা সংক্রান্ত অনলাইন নিবন্ধনবিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেওয়া হয়।

আগামী বুধবার দেশে করোনা টিকার কার্যক্রম উদ্ধোধন করা হবে। ওইদিন বেলা সাড়ে ৩টায় এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মোট ২০ জনকে টিকা দেওয়া হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম পাঁচজনের টিকা দেওয়ার সময় প্রধানমন্ত্রী অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে যুক্ত থাকবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘সুরক্ষা’য় অনলাইনে নিবন্ধনের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস কোভিড টিকা ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’র সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ভারতের বাইরে সবচেয়ে স্বল্পমূল্যে বাংলাদেশ টিকা পাচ্ছে। ব্রিফিং সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ব্রিফিংয়ে অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সোমবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, বক্তব্য দেবেন শুধু স্বাস্থ্যমন্ত্রী।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এই টিকাদান অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলকে বিটিভি থেকে অনুষ্ঠান ধারণ করে প্রচার করতে হবে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক (সার্জারি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ডিজিটাল টিকা ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’-তে অনলাইনে নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হবে না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা