জাতীয়

কাউন্সিলর তরিকুল হত্যা: জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সিরাজগঞ্জে নবনির্বাচিত ৬নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলামের মূল হত্যাকারী জাহিদুল ইসলামকে।

ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি শুক্রবার সকালে সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার পরিত্যক্ত একটি ডোবার পাশ থেকে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল সিরাজগঞ্জ শহরের সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার টিক্কা ব্যাপারীর ছেলে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

পুলিশ সুপার বলেন, কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার তথ্য নিশ্চিত হওয়ার পর সিরাজগঞ্জ থানা পুলিশের একটি দল পুলিশ হেডকোয়ার্টার, ডিএমপি ও পিবিআই এর সহযোগিতায় যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার তার নিজ বাড়ির পাশের একটি ডোবার পাড়ে পুঁতে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৪ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকরা বিজয়ী প্রার্থীদের ওপর হামলায় চালায়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। ওইদিন রাত ৮টার দিকে শহরের প্রাইম হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় পরাজিত প্রার্থী ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্দিনকে। মামলায় মোট ৩২ জনের নাম উল্লেখ করে আজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা