জাতীয়

পোশাক শ্রমিকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রদানের দাবি

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে ঝুঁকি নিয়ে কাজ করা পোশাক শ্রমিকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রদানের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পতাকা র‌্যালি পরবর্তী সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি কম হওয়ায় তারা ওভার টাইমের ওপর নির্ভরশীল।

ওভারটাইম ভাতার ওপর নির্ভর করে গার্মেন্টস শ্রমিকরা পরিবার নিয়ে দিন যাপন করেন। কিন্তু করোনাকালীন ওভারটাইম না থাকায় মাসিক আয় কমে গেছে। এতে শ্রমিকরা দুর্বিষহ জীবন-যাপন করছেন।

করোনাকালে ঝুঁকি নিয়ে কাজ করায় ৩০ শতাংশ ঝুঁকি ভাতা দেওয়া হোক। তাহলে শ্রমিকরা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। শ্রমিক নেতা আমিরুল হক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেডারেশনের সহ-সভাপতি ফারুক খান, সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও কোষাধ্যক্ষ নাসিমা আক্তার প্রমুখ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা