জাতীয়

তৃতীয় ধাপের পৌর নির্বাচনে প্রার্থী ৩৩৪৪ জন

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনে অবশেষে ভোটের লড়াইয়ে মাঠে টিকে আছেন তিন হাজার ৩৪৪ জন প্রার্থী। রোববার (১০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন মেয়র, সাধারণ কমিশনার ও সংরক্ষিত নারী কমিশনার পদে ২২৭ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান রোববার রাতে এসব তথ্য জানিয়েছেন। আগামী ৩১ জানুয়ারি তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি ৫৬ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির তথ্য অনুযায়ী— তৃতীয় ধাপে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছিলেন ২৮৭ জন। বাছাইয়ে বাতিল হয়েছিল ৩০ জনের মনোনয়ন। তখন বৈধ প্রার্থী ছিল ২৫৭ জন। তবে আপিল শুনানি শেষে বৈধ প্রার্থী ছিল ২৫৯ জন। এই ধাপে মেয়র পদে ৩০ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ২২৯ জন।

সংরক্ষিত নারী কমিশনার পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ৭৯৩ জন। বাছাইয়ে ২১ জনের মনোনয়ন বাতিল হওয়ার পর প্রার্থী ছিল ৭৭২ জন। আপিল শুনাসি শেষে প্রার্থী ছিল ৭৬৮ জন। প্রত্যাহার করে নিয়েছেন ১৩ জন। ফলে এই পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৭৫৫ জন।

আর সাধারণ কমিশনার পদে মনোনয়ন জমা দিয়েছিলেন দুই হাজার ৬৩৫ জন। বাছাইয়ে ১১৬ জনের মনোনয়ন বাতিল হলে প্রার্থী ছিল দুই হাজার ৫১৯ জন। আপিল শুনানি শেষে প্রার্থী ছিল দুই হাজার ৫৩৭ জন। প্রত্যাহার করে নিয়েছেন ১৭৬ জন। ফলে এই পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দুই হাজার ৩৬০ জন প্রার্থী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা