জাতীয়

রাজধানীতে বিশাল গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরখান এলাকা থেকে আনুমানিক ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ সজীব ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

রোববার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টা দিকে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের নিজ বাসায় অভিযান চালিয়ে প্রায় ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই গাঁজা গাছসহ সজীবকে আটক করা হয়।'

তিনি আরো জানান, সজীব নিজেই তার বাসায় গাঁজা চাষ করার পাশাপাশি গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা