জাতীয়

রাজশাহীতে বিমান দুর্ঘটনা, ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙ্গে যাওয়ায় রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবের বন্ধ রাখা হয়েছে।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানিয়েছেন, শনিবার (৯ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩ টায় গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (মডেল নং- S2AFK) অবতরণের সময় হার্ড ল্যান্ডিং এর কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙ্গে যায়।

প্রশিক্ষণ বিমানের আরোহীদের মধ্যে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চীফ ইন্সট্রাক্টর পাইলট ক্যাপ্টেন মশিউর রহমান ও একজন প্রশিক্ষণার্থী সুস্থ আছেন। দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িক ভাবে বন্ধ আছে। রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় বিমান চলাচল শুরু হবে।

দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

তবে পাইলট সামান্য আহত হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা