জাতীয়

তরুণ-তরুণীদের পাশে থাকবে আ. লীগ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা খুব প্রয়োজন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিরাজমান। এ ধারাবাহিকতা বজায় রাখতে রাজনীতিতে মেধাবী শিক্ষার্থীদের আসতে হবে। নতুবা রাজনীতির মাঠ চোর বাটপাদের দখলে চলে যাবে।

শনিবার (০৯ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে শিক্ষ ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগ ‘‘কর্মজীবনের কর্মশালা’’ শীর্ষক তরুণদের কর্মদক্ষতা ও কর্ম পরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূরি শুভ উদ্ধোধন ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলে, ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে চলছে বাংলাদেশ। তাই দেশের অবকাঠামোগত সব সুযোগ কাজে লাগিয়ে তরুণ তরুণীদের মাথা উঁচু করে দাঁড় করাতে দেশের প্রতিটি পরিবারের সঙ্গে থাকতে চায় আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, ডিজিটাল খাতকে ব্যবহার করে সেবা দেওয়ার অপার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশে আজ ডিজিটাল বিপ্লব ঘটেছে। তই এ খাতের সাথে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে।

সান নিউজ/রুবেল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা