জাতীয়
পজিটিভ যাত্রী পরিবহন

ইতিহাদ এয়ারওয়েজকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ পজিটিভ যাত্রী পরিবহনের দায়ে ইতিহাদ এয়ারওয়েজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য করোনা আক্রান্ত যাত্রীকে তিন হাজার টাকা জরিমানা করে হাসপাতালে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ জরিমানা করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আবুধাবি থেকে ২৫৪ জন যাত্রী নিয়ে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৪০ ফ্লাইটটি শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে এসে পৌঁছে। নিয়মানুযায়ী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ফরম ও শারীরিক পরীক্ষার সময় একজন কোভিড পজিটিভ যাত্রী পাওয়া যায়। তার সাথে আনা আরটি-পিসিঅিার পরীক্ষার সনদে স্পষ্টভাবে তাকে কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত করা ছিল। তিনি আবুধাবি এয়ারপোর্ট থেকে যাত্রা করেন। আবুধাবি এয়ারপোর্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাওয়ায়, অর্থাৎ তাদের দায়িত্বে অবহেলার সুযোগে যাত্রী ফ্লাইটে উঠে ঢাকা পর্যন্ত চলে আসেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানান, ইতিহাদ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে। তবে আইন অনুযায়ী তাদেরকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তিনি জানান, করোনা পজিটিভ যাত্রীকে জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন ওই যাত্রীর ১৩ বছর প্রবাসে ছিলেন। পেশায় তিনি প্লাম্বার। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে খুবই চালাক তিনি। আবুধাবি থেকে ফেরার আগে তিনি নিজেরসহ ১৩ জনের কোভিড পরীক্ষার ব্যবস্থাপনা করেছেন। নিজের পজিটিভ রিপোর্ট আসার পরও তথ্য গোপন করে আবুধাবি এয়ারপোর্টে ঢুকে পড়েন। সেখানকার চেক ইন কর্মীদের গাফিলতিতে ফ্লাইটেও উঠতে পেরেছেন। তার এ দায়িত্বহীন আচরণের জন্য তিন হাজার টাকা জরিমানা করে তা আদায়ের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় মোট ২৬টি ফ্লাইটে সর্বমোট তিন হাজার ৯২২ জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে তিনটি ফ্লাইটের চারজনকে উত্তরার দিয়াবাড়ির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। দুবাই থেকে আগত এফজেড৫৮৩ ফ্লাইটের দুইজন, দোহা থেকে আগত কিউআর৬৩৮ ফ্লাইটের একজন এবং সিঙ্গাপুর থেকে আগত বিজি০৮৫ ফ্লাইটের একজনকে করোনা নেগেটিভ সনদ না থাকায় কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা