জাতীয়

পারমানবিক বিদ্যুতের পাম্প হাউস পাঠিয়েছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ অনেকদুর এগিয়েছে। পাবনা জেলার রূপপুরের ইউনিট ১ হাউজিংয়ের রি-এ্যাক্টর কুল্যান্ট পাম্প (আরসিপিএস) পাঠিয়েছে জেএসসি এইএম টেকনোলজির পেট্রজাভদস্কমাস।

যা রাশিয়ার রাষ্ট্রীয় করপোরেশন রোসাটমের যন্ত্রাংশ প্রস্তুতকারী শাখা এ্যাটম এনারগোম্যাস ও রাশিয়ান প্রকৌশল ইউনিয়নের কেরেলিন আঞ্চলিক শাখা। পাম্প হাউসটির ওজন ৩১ টনের বেশি।

আর আরসিপিএস হাউজিং প্রস্তুত করতে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা-রিরিক্ষার প্রয়োজন হয়। তার মধ্যে এক্স-রে পরীক্ষা অন্যতম। এ ছাড়া হাইড্রোলিক পরীক্ষা করা হয়। এ প্রক্রিয়ায় বিভিন্ন উপাদান প্রায় ১০ মিনিট ২৪ দশমিক ৫ এমপিএ চাপে রাখা হয়।

প্রত্যেকটি পরীক্ষার আশানুরূপ ফল পাওয়া গেলে প্রস্তুতকারক প্রতিষ্ঠান একটি গোলাকার হাউজিংয়ের বাইরের এবং ভেতরের কোনও এসেম্বলি টেস্ট করে। অন্য আনুষঙ্গিক কাগজপত্রসহ এসেম্বলি ইউনিটগুলো আলাদাভাবে কাস্টমারকে পাঠানো হয়।

আরসিপিএস হাউজিং প্রথম শ্রেণির যন্ত্রাংশ। একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১৬০ বায়ুমন্ডলীয় চাপে এবং ৩০০ ডিগ্রি তাপে রি-এক্টর কুল্যান্ট পাম্প রি-এক্টর থেকে কুল্যান্ট সার্কুলেশন স্টিম জেনারেটরে সরবরাহ করে। একটি ইউনিটে সরবরাহের আওতায় ৪টি গোলাকার আরসিপিএস হাউজিং থাকে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা এবং তার বাস্তবায়ন হচ্ছে রাশিয়ান পরিকল্পনা অনুযায়ী। যার নকশাও বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ। এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে ভিভিইআর রি-এক্টর থাকবে।

এর আয়ুস্কাল ৬০ বছর, যা আরও ২০ বছর বাড়ানো যাবে। প্রত্যেক ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এইম টেকনোলজি দুটি ইউনিটের রি-এক্টর রুমের মূল যন্ত্রাংশ প্রস্তুত করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা