জাতীয়

পার্বত্য শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি আজ

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের ২৩ বছর পূর্তি আজ বুধবার। দীর্ঘ দিন এ অঞ্চলে চলমান রক্তপাত ও সঙ্ঘাত নিরসনে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে পার্বত্য এলাকায় বসবাসরত ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

একই সাথে শেখ হাসিনা তার বাণীতে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে তার সরকার বদ্ধপরিকর।

আজকের এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শান্তিচুক্তিতে উপনীত হন এবং তার পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং বিদ্রোহী শান্তিবাহিনীর পক্ষে সন্তু লারমা চুক্তিতে স্বাক্ষর করেন। সরকারের তরফ থেকে প্রতিবাদী দেশপ্রেমিক জনতাকে আশ্বস্ত করা হয়েছিল, পার্বত্য জনপদে চিরদিনের জন্য শান্তির সুবাতাস বইবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত মজবুত হয়ে বাঙালি-পাহাড়ি একসাথে বসবাস করার পরিবেশ গড়ে উঠবে ইত্যাদি; কিন্তু সচেতন দেশপ্রেমিক বুদ্ধিজীবী মহল, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব মতাদর্শের বাঙালি ও সাধারণ উপজাতিরা সরকারের এ কথায় আশ্বস্ত হতে পারেননি। তারা আশঙ্কা করেছিলেন তথাকথিত শান্তিচুক্তির নামে এ জনপদ দেশের এক দশমাংশ ভৌগোলিক এলাকা ক্রমেই বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাবে এবং বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর অবাধ বিচরণস্থলে পরিণত হবে।

ইতোমধ্যে চুক্তির শর্ত মোতাবেক বেশকিছু মন্ত্রণালয় ও অধিদফতরের দায়িত্ব পার্বত্য আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদের কাছে পুলিশ বিভাগ হস্তান্তরের জন্য জনসংহতি সমিতিসহ উপজাতীয় গোষ্ঠীদের পক্ষ থেকে চাপ অব্যাহত আছে। পার্বত্য ভূমি কমিশন আইনের ১৩টি সংশোধনী আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের ভূমি আইন ও সংবিধান বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, ১৩ দফা সংশোধনী আইন আকারে পাস করা হলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা ওই এলাকা থেকে চলে যেতে বাধ্য হবে। পার্বত্য চট্টগ্রামের ভূমির ওপর তারা অধিকার হারাবে। সরকার যেসব ভূমি বাঙালিদের বন্দোবস্ত দিয়েছে তা-ও বাতিল হবে বলে তারা আশঙ্কা করেন।

বিশেষজ্ঞ মহল মনে করেন, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় যে, বাংলাদেশের ভূমি আইন সারা দেশে এক রকম চলবে আর পার্বত্য অঞ্চলে আরেক রকম হবে। কিন্তু সন্তু লারমার বিচ্ছিন্নতা কার্যক্রমকে আরো পাকাপোক্ত করার জন্য ২০০১ সাল থেকেই দেশে বিদেশী ষড়যন্ত্রকারীদের দিয়ে আইন সংশোধন করার জন্য সরকারের ওপর ক্রমাগত চাপ দিতে থাকে। সম্প্রতি সরকার যে ১৩টি সংশোধনী পাস করেছে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূলে কুঠারাঘাত বলে অভিজ্ঞ মহল মনে করছে।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বাণীতে বলেন, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। রাষ্ট্রপতি বলেন, নৈসর্গিক সৌন্দর্যের অপার আধার তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। যুগ যুগ ধরে পাহাড়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর বর্ণিল জীবনাচার, ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি এ অঞ্চলকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জাতির পিতার সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন। পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে সবার সহযোগিতাও কামনা করেন শেখ হাসিনা। তিনি পার্বত্য জেলাগুলোর জনগণ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পার্বত্য জেলাগুলোর নৈসর্গিক সৌন্দর্য সমুন্নত রাখা ও পর্যটন শিল্পের প্রসারেও নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে আজ পার্বত্য জেলাগুলো কোনো পিছিয়ে পড়া জনপদ নয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা