জাতীয়

জানুয়ারিতে চালু হচ্ছে ‘নগর অ্যাপ’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দাদের দুর্ভোগের কথাগুলো জানাতে আর অপেক্ষা থাকতে হবে না। ‘নগর অ্যাপে’র মাধ্যমে সহজেই নাগরিকরা দুর্ভোগের কথা সিটি করপোরেশনকে জানাতে পারবেন। এ জন্যই ডিএনসিসিতে চালু হচ্ছে ‘নগর অ্যাপ’।

২০২১ সালের ১ জানুয়ারিতে ডিএনসিসি চালু করতে যাচ্ছে ‘নগর অ্যাপ’।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ফেসবুক লাইভে এসে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ‘নগর অ্যাপে’র কথা জানালেন।

‘জনতার মুখোমুখি নগর সেবক’ শিরোনামের এই ফেসবুক লাইভের শুরুতেই ডিএনসিসির মেয়র বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ‘নগর অ্যাপ’ ২০২১ সালের প্রথম দিন ১ জানুয়ারি চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে নগরবাসীরা আমাদের কাছে তাদের সমস্যা, মতামত, পরামর্শ ইত্যাদি সরাসরি জানাতে পারবেন। আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সবাইকে নিয়ে সবার ঢাকা গড়ে তুলব। এটা তারই অংশ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, দেশে নদী ভাঙনের কারণে মানুষ জীবিকার টানে ঢাকায় চলে আসছেন। এসব মানুষ ঢাকায় এসে ফুটপাতে দোকান বসিয়ে হকারি করছেন। এভাবে হকার আসছেই ঢাকা শহরে, এটি বন্ধ করার উপায় নেই।

মেয়র আরো বলেন, পরিবারের আয়ের জন্য মানুষ হকারি করছেন। আজকে রাতে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রের মাধ্যমে হকারদের উঠে নিয়ে আসতে পারি। কালকেই ফেসবুকে এ নিয়ে সমালোচনা হতে থাকবে। হকারদের ফল, কাপড় তুলে নিয়ে এসে মানুষের মাঝে বিলে করে দিতে পারি। কিন্তু এতেও স্থায়ী সমাধান হবে না। হকার সমস্যার স্থায়ী সমাধানে নগরবিদদের কাছে পরামর্শ চেয়েছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা