সংগৃহীত
সারাদেশ

আ’লীগের কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বরিশালের মুলাদী উপজেলায় রুবেল শাহ (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে

রুবেল শাহ আ’লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ও সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় জাতীয় পার্টির কর্মী হয়ে কাজ করতেন। তিনি সেকান্দার শাহের ছেলে ও বাটামারা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নার্গিস বেগমের স্বামী।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া তার নিহতের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বশত্রুতার জেরে ঐ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঐএলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। হত্যায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

আরও পড়ুন: অনিয়ম করলেই অ্যাকশন

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, রুবেল নরসিংদী জেলায় বিরিয়ানির ব্যবসা করতেন। সংসদ নির্বাচনে জাপা প্রার্থীর পক্ষে কাজ করতে ৩ দিন আগে বাড়িতে আসেন। আজ সকালে বাড়ি জাগরনী বাজারে যাওয়ার পথে মোকছেদ আকনের বাড়ির সামনে পৌঁছালে লোকমান হোসেন, মুরাদ হোসেন ফারুক, রফিক সরদার, আব্বাস ব্যাপারী, মনির সরদার, আ. রাজ্জাক, দুলাল হাওলাদারসহ ৩০-৩৫ জন লোক রামদা, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। সংবাদ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু বলেন, নিহত রুবেল শাহ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মি। তিনি বটামারা ইউনিয়ন আ’লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: সহিংসতা রোধে তৎপর থাকতে হবে

বাটামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু জানান, রুবেল লাঙল প্রতীকের পক্ষে কাজ করছিলেন। তবে নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে খুনের ঘটনা ঘটেছে কিনা তা এখনো স্পষ্ট নয়।

স্থানীয়ভাবে জানা যায়, টুমচর ইউনিয়নের বাটামারায় হাজী ও আকন গ্রুপের মধ্যে প্রায় ২৩ বছর ধরে বিরোধ ছিল। বরিশাল জেলা পুলিশের মধ্যস্থতায় গত বছরের ২২ জুলাই ঐ ২ পক্ষের মধ্যে একটি শান্তিচুক্তি হয়েছে। তবে সেই চুক্তির শর্ত ভেঙে ৫ মাস ১১ দিনের ব্যবধানে আবারও হত্যার ঘটনা ঘটল। হত্যায় অভিযুক্তরা আকন গ্রুপের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা