জাতীয়

উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের জন্য আলাদা আইন

নিজস্ব প্রতিবেদক : উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের জন্য মেয়াদ শেষে ক্ষমতায় থাকার সুযোগ আর থাকছে না। চলমান আইন সমূহকে সংশোধন করে নতুন আইন পর্যালোচনা করে স্থানীয় সরকার কমিশন গঠন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ( ২৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য নিশ্চিত করে বলেন, এ সপ্তাহের মধ্যেই কমিশন গঠন হয়ে যাবে। কমিশনের সুপারিশের আলোকে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় আইন সংশোধন করবে।

নির্বাচন কমিশনের সুপারিশের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার আইনসমূহ তৈরি সংশোধন ইত্যাদি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন। নির্বাচন কমিশন নির্বাচনসমূহ কীভাবে সঠিকভাব করা যায় সেসব বিষয়ে আইন প্রণয়ন করতে পারে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ইতিমধ্যে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটি সুপারিশ দিয়েছে। এই সুপারিশও কমিশনে পাঠানো হবে। স্থানীয় সরকার বিভাগ মেয়াদের অতিরিক্ত সময় যাতে কেউ ক্ষমতায় থাকতে না পারে সে ধরনের সুযোগ রহিত করে আইন করবে, তবে কমিশনের অনুমোদন অবশ্যই নেওয়া হবে।

বর্তমানে স্থানীয় সরকারের ‘সিটি করপোরেশ‘ আইন সংশোধন করে মেয়াদ শেষে নির্বাচন না হলে সেখানে প্রশাসক নিয়োগের বিধান করা হয়েছে। যেমন, বর্তমানে এরকম প্রশাসক রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে। অতীতে দেখা গেছে, মামলা-মোকদ্দমা করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা