জাতীয়

সাভারে একদিনে ৪ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভার ও আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই কিশোরীসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যাসহ ভিন্ন ভিন্ন ঘটনায় তাদের মৃত্যু হয়। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সাভার মডেল থানা, সাভার হাইওয়ে পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সাভারের কলমা, আশুলিয়ার কাঠগড়া, পূর্ব ডেণ্ডাবর ও বাইশমাইল এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, শুক্রবার সকালে সাভারের কলমা এলাকার নিজ ঘর থেকে তাসলিমা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অন্যদিকে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির জানান, শুক্রবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকার ক্রসওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানার সাত তলা থেকে পড়ে ফারজানা (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ফারজানা ময়মনসিংহের হালুয়াঘাট থানার বারই বাজার গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।

এদিকে, একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-মামুন জানান, শুক্রবার বিকেলে আশুলিয়ার পূর্ব ডেণ্ডাবর ঈদগাহ মাঠ এলাকায় ভাড়া বাসা থেকে শিমু (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের অনুরোধে মরদেহটি দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার দিনগত রাতে আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে মোটরসাইকেলের আরোহী অজ্ঞাতপরিচয় এক জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা