জাতীয়

হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, নভেম্বরেই ৫০৭

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বর মাসের ২৮ দিনে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী, যা এ বছর একক মাস হিসেবে সর্বোচ্চ।

চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এক হাজার ১৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। মোট রোগীর প্রায় ৪৫ শতাংশই চলতি মাসের ২৮ দিনে ভর্তি হন। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্যউপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট ২৯ জন রোগীর মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১১, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫ এবং খুলনা বিভাগে তিনজন ভর্তি হন।

বর্তমানে সারাদেশের হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৮ জন। এর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭২ ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৬ জন ভর্তি ও চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মাসওয়ারি পরিসংখ্যান অনুসারে, জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫, মার্চে ২৭, এপ্রিলে ২৫, মে মাসে ১০, জুনে ২০, জুলাইয়ে ২৩, আগস্টে ৬৮, সেপ্টেম্বরে ৪৭, অক্টোবরে ১৬৩ এবং নভেম্বরে ৫০৭ জন আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ গত সাত দিনে মোট ১৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হন ১২৪ ও ঢাকার বাইরে ২১ জন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা