জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশন কর্তৃক বিশেষ হাতঘড়ি

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালবাসা দেখিয়েছিলেন তেমনিভাবে তারা মুজিববর্ষও উদযাপন করতে চান।

বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ভারতীয় হাই কমিশন কর্তৃক প্রণীত বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেছেন।

ঘড়িগুলোর ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর, যা তার বার্তার নিরবচ্ছিন্নতা এবং তার চিরন্তন প্রাসঙ্গিকতার প্রতিনিধিত্ব করে।

অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী মুক্তিযুদ্ধের অভিন্ন ইতিহাসের কথা স্মরণ করেন। যা ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠার মূল ভিত্তি। হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী বলেন যে, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর।

এটাই স্বাভাবিক যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ ‍সালের ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের সূচনাকালে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছিলেন। বঙ্গবন্ধুকে সাহসী নেতা হিসেবে অভিহিত করে নরেন্দ্র মোদী বলেছিলেন, বঙ্গবন্ধুর জীবন সবার জন্য অনুপ্রেরণা ছিল।

ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান টাইটান ভারতীয় হাই কমিশনের জন্য এই বিশেষ সংস্করণের ঘড়িগুলো প্রস্তুত করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা