জাতীয়

প্রথম ধাপের পৌর নির্বাচন ২৭-২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক : ২৫ থেকে ৪১টি পৌরসভায় ভোট গ্রহণের মধ্যে দিয়ে আগামী ২৭ থেকে ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌরসভার ভোটের চিন্তা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে রাজশাহী ও রংপুর অঞ্চলে ভোটের পরিকল্পনা রয়েছে ইসির।

দলীয় প্রতীকে পর্যায়ক্রমে সারা দেশে ধাপে ধাপে বাকি পৌরসভাগুলোয় ভোট করবে ইসি। চলতি সপ্তাহের শেষ দিকে তপশিল ঘোষণার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ইসি-সংশ্লিষ্টরা। এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ করবে ইসি।

এ বিষয়ে সম্প্রতি নির্বাচন কমিশনের সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, পৌরসভার ভোট হবে ইভিএমে। তবে ইউনিয়ন বা উপজেলা পরিষদের সব নির্বাচন ইভিএমে করা সম্ভব হবে না। কিছু সংখ্যক নির্বাচন ইভিএমে হবে।

ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১৫ নভেম্বরের মধ্যে ১৯৬টি পৌরসভার ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছেন কর্মকর্তারা। একই সঙ্গে তপশিল ঘোষণার পর দুই দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতেও বলা হয়েছে।

এছাড়াও গত ১১ নভেম্বর ১৯৬ পৌরসভার ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। তারা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে এই ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। কয় ধাপে পৌরসভা ভোট হবে তা চূড়ান্ত না হলেও ২০২১ সালের মে মাসের মধ্যে সব পৌরসভায় ভোট শেষ করতে চায় ইসি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, পৌরসভা গঠনের পর প্রথম সভা থেকে পৌরসভায় মেয়াদ শুরু হয়। একেকটি পৌরসভার প্রথম বৈঠক একেক সময়ে হয়েছে। সব পৌরসভার মেয়াদ একসঙ্গে পূর্ণ হবে না। যে কারণে একসঙ্গে সব নির্বাচন করা সম্ভব হবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা