জাতীয়

প্রাণ সখিরে ওই শোন কদম্বতলায় বংশী বাজায় কে

নিজস্ব প্রতিবেদক : ধানের ছড়া আর ব্যাকড্রপে ফুল, লতাপাতাসহ ছিল গ্রামবাংলার সঙ্গে সম্পৃক্ত নানা লোকজ অনুষঙ্গ। খই-মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয় উৎসব উপভোগকারীদের। যন্ত্র সঙ্গীতের সুরের মূর্ছনায় অনুষ্ঠানের সূচনা হয়। মন্দিরা, বাঁশি, ঢোল আর এক তারার সম্মিলনে ভেসে বেড়ায় প্রাণ সখিরে ওই শোন কদম্বতলায় বংশী বজায় কে গানের সুর।

গান, কবিতা ও নৃত্যে সবাই বরণ করে নিল হেমন্ত ঋতুকে।

সোমবার ( ১৬ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিন। শিল্পকলা একাডেমিতে কফি হাউজের উন্মুক্ত আঙিনায় অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব ১৪২৭। এসো মিলি সবে নবান্নের উৎসবে, স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নবান্নোউৎসব উদযাপন পর্ষদ।

এরপর মঞ্চে দনিয়া সবুজকুড়ি কচি-কাঁচার মেলা। শিশু শিল্পীরা কণ্ঠে তুলে নেয় ‘আবার জমবে মেলা বটতলা হাটখোলা শীর্ষক সঙ্গীত। গানের সুরটি থামতেই নৃত্যের ছন্দে আলোড়িত হয় উৎসব। সুরের আশ্রয়ে নেপথ্যে ভেসে বেড়ায় কল্যাণের বার্তাবহ বাণী—আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য-সুন্দর/ মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে...। এই নাচের তালে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে উত্সবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবান্নোৎসব উদ্যাপন পর্ষদের সহসভাপতি বুলবুল মহলানবীশ ও সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা।

সভাপতিত্ব করেন পর্ষদের সহসভাপতি মাহমুদ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পর্ষদের সহসভাপতি মানজার চৌধুরী সুইট।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে পুনরায় শুরু হয় পরিবেশনা পর্ব। তামান্না সারোয়ার নীপার গ্রন্থনায় মৈত্রী শিশু দলের বাচিক শিল্পীরা উপস্থাপন করে ‘এই নবান্নে’ শীর্ষক আবৃত্তি প্রযোজনা। বহ্নিশিখার শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করে ‘কালো জলে কুচলা’ ও ‘অঘ্রানেরই সকালে ভাঙে সবার ঘুম’ শিরোনামের গান।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশিত গানের শিরোনাম ছিল ‘কাটি ধান কাটি ধান।’ আবৃত্তিশিল্পী রেজিনা ওয়ালী লিনা কণ্ঠে উচ্চারিত হয়—প্রথম ফসল গেছে ঘরে/হেমন্তের মাঠে মাঠে ঝ’রে/শুধু শিশুিরের জল;অঘ্রানের নদীটির শ্বাসের/হিম হয়ে আসে...। পঠিত হয় জীবনানন্দের কবিতা ‘পেঁচা’।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা