সংগৃহীত ছবি
জাতীয়

শিল্পকলা একাডেমিতে চলছে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব।

আরও পড়ুন: দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস

বেলুন ও পায়রা উড়িয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য অতিথিরা গতকাল ১০ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পিঠা উৎসব বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। প্রায় ৭০টি স্টলে ২০০ ধরনের পিঠা নিয়ে উদ্যোক্তারা এতে অংশ নিয়েছেন। প্রতিদিনই মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

আরও পড়ুন: বই মেলা উদ্বোধন করবেন ড. ইউনূস

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। তিনি বলেন, পিঠা উৎসব একসময় গ্রামীণ উৎসব ছিল। বর্তমানে শহুরে উৎসবে পরিণত হয়েছে। এভাবেই নতুন ঐতিহ্যের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন জাতীয় পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়জীদ প্রমুখ বক্তব্য দেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা