জাতীয়

বাহরাইন প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক : বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে আজ ১৭ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার রুহের মাগফিরাতের জন্য মঙ্গলবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনাও হচ্ছে।

শেখ খলিফা বিন সালমান আল খলিফার রূহের মাগফিরাতের কামনায় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাদ যোহর দেশের সকল মসজিদের খতিব/ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে বিশেষ দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা