জাতীয়

‘জ্ঞান, সম্মান আর ভালোবাসা দিলে কখনো কমে না’

নিজস্ব প্রতিবেদক : আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি তার ফেকবুজ পেজে লেখেন- "জ্ঞান, সম্মান আর ভালোবাসা এমন ৩ টি জিনিস যা মানুষকে দিলে কখনও কমে না, বরং বাড়ে ৷ মানুষকে সম্মান করলে, ভালোবাসলে প্রতিদানে মানুষও সম্মান এবং ভালোবাসাই ফিরিয়ে দেয়৷"

এর আগে রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রবীণ এক নেতার নাম-পরিচয় বলা হলেও তাকে ডাকা হয়নি মঞ্চে। এতে তিনি অভিমান করে মিলনায়তন ছেড়ে চলে যাচ্ছিলেন। পরে তার পায়ে ধরে সভায় ফিরিয়ে আনেন আইসিটি প্রতিমন্ত্রী।

সভায় উপস্থিত বেশ কয়েকজন নেতা বিষয়টি নিশ্চিত করেন। তবে জেলার জ্যেষ্ঠ কোনও নেতা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এমনকি বিষয়টি নিয়ে কথা বলেননি সংসদ সদস্য ও মন্ত্রী পলক বা জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান। নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সাজেদুর রহমান খান অভিমান করায় তার পায়ে ধরে সভায় ফিরিয়ে আনেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জানা যায়, জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভা শুরু হওয়ার পর আমন্ত্রিত অতিথিদের মঞ্চে আহ্বান করা হয়। অতিথিরা মঞ্চের আসনে বসার পর তাদের পরিচয় করিয়ে দিতে নাম প্রচার করা হয়। সঞ্চালক পরিচয় পর্বের শেষ পর্যায়ে সাজেদুর রহমান খানের নাম ঘোষণা করলেও তাকে মঞ্চে ডাকেননি।

তাকে দর্শকের আসনে বসিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় অভিমান করেন সাজেদুর রহমান খান। পরে ক্ষোভ নিয়েই সভাস্থল ত্যাগ করে চলে যেতে উদ্দ্যত হন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ তাকে বসার জন্য অনুরোধ করেন। কিন্তু কারও কোনো কথা না শুলে সাজেদুর রহমান খান মিলনায়তন ছেড়ে চলে যেতে থাকেন।

মিলনায়তনের গেট অবদি চলে যাওয়ার পর বিষয়টি সমাধানে এগিয়ে আসেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি মঞ্চে বসা ছিলেন। সেখান থেকে উঠে ছুটে গিয়ে বর্ষীয়ান নেতা সাজেদুর রহমান খানকে থামানোর চেষ্টা করেন। তারপর তিনি সভা থেকে চলে যেতে চাইলে পলক তার পা চেপে ধরেন। পায়ে ধরে অনুরোধ করার পর সাজেদুর রহমান খান মঞ্চে গিয়ে বসেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা