জাতীয়

দুর্নীতিসহ ১৩ সূচকে ফের রেড জোনে বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি মুক্ত দেশ গড়তে নানান কৌশল ও পদক্ষেপের পরও কোনোভাবেই উন্নতি হচ্ছে না । আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের (এমসিসি) বার্ষিক মূল্যায়নে বাংলাদেশের অবস্থান চলতি অর্থবছরে (২০২০-২১) দুর্নীতি ও রাজনৈতিক অধিকারসহ ১৩টি সূচকে ফের রেড জোনে (খারাপ অবস্থান) নাম উঠেছে।

সম্প্রতি প্রকাশিত এমসিসি (বাংলাদেশ স্কোর কার্ড-২০২০-২১) শিরোনামের মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। ২০টি সূচকের মধ্যে অধিকাংশই লাল চিহ্ন হওয়ায় এবারও মিলছে না মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) মোটা অঙ্কের অনুদান।

দুর্নীতি এবং রাজনৈতিক অধিকারসহ এ বছর (২০২০-২১) ১৩টি সূচকে রেড জোনে রয়েছে বাংলাদেশ। এর আগের তালিকায় (২০১৯-২০) ছিল একই জোনে ১২টি সূচক। এবার নতুন করে যোগ হয়েছে ফিসক্যাল পলিসি (রাজস্বনীতি)। এর আগে ২০১৮-১৯ সালে ছিল ১১টি এবং ২০১৭-১৮ সালে ছিল ৭টি সূচক।

এর আগের তালিকায় (২০১৯-২০) ছিল একই জোনে ১২টি সূচক। এবার নতুন করে যোগ হয়েছে ফিসক্যাল পলিসি (রাজস্বনীতি)। আর ২০১৮-১৯ সালে ছিল ১১টি এবং ২০১৭-১৮ সালে ছিল ৭টি সূচক। স্কোর কার্ডের উন্নতির ভিত্তিতে এ ফান্ডে যুক্ত হয় বিভিন্ন দেশের নাম। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর চেষ্টা করেও এ ফান্ডে যুক্ত হতে পারছে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইআরডির আমেরিকা উইংয়ের যুগ্ম সচিব কবীর আহমেদ রোববার (১৫ নভেম্বর) বলেন, অনেক প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু স্কোরের উন্নতি করা যায়নি। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়।

ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম বলেন, স্কোর কার্ড উন্নতির ক্ষেত্রে অনেকটাই রাজনীতি যুক্ত রয়েছে। সেখানে ইআরডির তেমন কিছুই করার নেই। কেননা এটা পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে।

আমেরিকার সঙ্গে যখন তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় তখন এ বিষয়টি উপস্থাপন করা যেতে পারে। আমরা (ইআরডি) সরকারের কোনো বার্তা থাকলে সেটি এমসিসির কাছে তুলে ধরে থাকি। তবে অনেক বছর ধরে চেষ্টা চালালেও সফলতা আসছে না।

প্রতিবেদনে দেখা গেছে, স্কোর কার্ডে রেড জোনে থাকা বাংলাদেশের সূচকগুলো হচ্ছে :- কন্ট্রোল অব করাপশন (দুর্নীতি নিয়ন্ত্রণ), জমির অধিকার ও প্রাপ্যতা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা, বাণিজ্য নীতিমালা, ফ্রিডম অব ইনফরমেশন (তথ্যের স্বাধীনতা)।

অর্থনীতিতে নারী ও পুরুষের সমতা, স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়, প্রাথমিক শিক্ষায় সরকারি ব্যয়, প্রাকৃতিক সম্পদ রক্ষা সূচক। এছাড়া রাজনৈতিক অধিকার, বেসামরিক লোকের স্বাধীনতা, মেয়েশিশু প্রাথশিক শিক্ষা সমাপ্ত করার হার এবং নতুন করে গ্রিন থেকে রেডে উঠেছে ফিসক্যাল পলিসি (রাজস্বনীতি)।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা বিভিন্ন সময় দুর্নীতি নিয়ে যেসব রিপোর্ট প্রকাশ করেছি, এমসিসির প্রতিবেদনে সে সবেরই প্রতিফল ঘটেছে।

বারবার আমরা যে উদ্বেগ প্রকাশ করছি সেটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধে কার্যকর কিছুই হয়নি। সেজন্য বারবার এ সূচক থাকছে লাল তালিকায়। প্রধানমন্ত্রী জোরালোভাবে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা