জাতীয়

রাজধানীর দুই বেকারিকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে দুই বেকারিকে এক লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘর ও ফ্রিজে খাবার সংরক্ষণে অব্যবস্থাপনা এবং ক্রয়-বিক্রয় চালানসহ আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার (২৭ অক্টোবর) খিলগাঁও গোড়ানবাজার এলাকার বাবার দোয়া বেকারি ও মায়ের দোয়া বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন বিএফএসএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমান সিকদার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান দুটি খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, প্রক্রিয়াকরণ, সরবরাহ ও ক্রয়-বিক্রয়ের সংশ্লিষ্ট চালান এবং যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্থ্য সনদসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর অনুযায়ী প্রত্যেক বেকারিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় উভয় বেকারি কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা