জাতীয়

তরুণদের মাদক ছেড়ে মাঠে আসতে হবে : পলক

নিজস্ব প্রতিনিধি, নাটোর : সুস্থধারার রাজনীতি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে মধ্য দিয়ে তরুণদের মেধার বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, “আজকের তরুণরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাদের মেধার বিকাশ ঘটাতে মাদক ছেড়ে মাঠে আসতে হবে।”

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা আদিবাসী পরিষদের আয়োজনে শুকাশ ইউনিয়নের বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, “শুকাশ ইউনিয়ন এক সময় সন্ত্রাস কবলিত ইউনিয়ন হিসেবে সিংড়া উপজেলার কাছে পরিচিত ছিল। এখানে দিনে দুপুরে মানুষের কাছ থেকে টাকা-পয়সা ছিনতাই করা হতো। ডাকাতের ভয়ে মানুষ সারারাত জেগে পাহারা দিতো। সেই শুকাশ এখন সন্ত্রাসমুক্ত এলাকায় পরিণত হয়েছে।”

আদিবাসী ফুটবল ম্যাচ খেলার পরিচালনা কমিটির সভাপতি সরেশ চন্দ্র উরাঁওয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, শুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, শুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমতসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা