জাতীয়
রায়হান হত্যাকান্ড

অটোরিকশা চালকের বর্ণনায় সিলেটের সেই ভয়ংকর রাত

এনামুল কবির, সিলেট : “শনিবার রাতে সিলেট নগরীর মাদকের আখড়া হিসাবে পরিচিত কাস্টঘর সুইপার কলোনির একটি ঘর থেকে রায়হানকে ডেকে বের করে পুলিশ। এর আগে বন্দরবাজারের মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে দুই অচেনা লোক পুলিশকে সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানায়”-বলছিলেন সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানকে ধরে নেয়ার রাতে যে দুটি অটোরিকশায় টহল দিচ্ছিল পুলিশ, তার একটির চালক।

তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তখন সেখানে কোনও ছিনতাই বা গণধোলাইয়ের ঘটনা ঘটতে দেখেননি তারা। গলি থেকে রায়হানকে বের করে অপর অটোরিকশায় ফাঁড়িতে নিয়ে আসা হয়। তখন তিনি সুস্থই ছিলেন। রায়হান পুলিশ সদস্যদের সাথে তর্ক করছিলেন। চিৎকার করে বলছিলেন, আমি কোনও ছিনতাইকারী বা অপরাধী নই। কেন আমাকে এখানে নিয়ে যাচ্ছেন?

সিলেটের একটি ইউটিউব চ্যানেলের সাথে আলাপকালে অটোচালক এসব কথা বলেন। রায়হানকে ফাঁড়ির ভেতরে নেয়ার পর চালককে বাইরে অপেক্ষায় থাকার নির্দেশ দেয়া হয়েছিল। সকালে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই দুই চালকের মধ্যে একজনের অটোরিকশায় ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, হাসপাতালে নেয়ার পর রায়হানের অবস্থার আরও অবনতি হয়। তাকে অক্সিজেন দেয়া হচ্ছিল। এর আগে ফাঁড়ি থেকে বের করার সময় তার হাঁটুর নিচে ও হাতের আঙ্গুলে আঘাতের চিহ্ন দেখেছেন তিনি।

এসময় চালক দুই পুলিশ সদস্যকে বলতে শুনেন, ‘স্যারের আদেশেই এমন নির্মমভাবে মারতে হলো একে। অটোরিকশা চালক বলেন, সেই রাতে এসআই আকবর ফাঁড়িতেই ছিলেন এবং তার নির্দেশেই রায়হানকে মারধর করা হয়।

আকবর নিজের হাতেও নির্মমভাবে রায়হানকে নির্যাতন করেছেন বলে ওই অটোরিকশা চালক জানান।

সান নিউজ/এক/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা