জাতীয়

অটোপাস বাতিল করে এইচএসসি পরীক্ষা নিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমানে অটোপাস বাতিল করে পরীক্ষা নিতে ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে ইসলামি আন্দোলন শিক্ষা ফোরাম নামের একটি সংগঠন। এ দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস দেয়ায় শিক্ষার্থীরা পড়ালেখা থেকে দূরে সরে গেছে। এ কারণে সমানে অন্যায়-অত্যাচার বেড়ে গেছে। শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে ফেরাতে স্বল্প আকারে হলেও এইচএসসি-সমমান পরীক্ষা নেয়া প্রয়োজন। এ কারণে অটোপাসের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান তারা।

তারা বলেন, বিশ্বজুড়ে করোনা মহামারি হলেও কোনো দেশে অটোপাস দেয়া হয়নি। অথচ আমাদের শিক্ষার্থীদের অটোপাস দিয়ে তাদের জীবন নষ্ট করা হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে এইচএসসি পরীক্ষার আয়োজন করতে হবে।

ইসলামি আন্দোলন শিক্ষা ফোরামের কেন্দ্রীয় সভাপতি এ বি এম জাকারিয়া বলেন, দেশজুড়ে আজ নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন ও নিপীড়ন বেড়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে এমন পরিস্থিতি হতো না। শিক্ষার্থীরা তাদের পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকত। সেটি না হওয়ায় বর্তমানে তারা মাদকদ্রব্য সেবন আর অন্যায়ের মধ্যে পতিত হয়েছে।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের সঠিক পথে আনতে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এইচএসসিসহ সকল বার্ষিক পরীক্ষা অটোপাস না দিয়ে সীমিত আকারে পরীক্ষা নিয়ে পরবর্তী ক্লাসে উন্নীত করার দাবি জানান তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা