সরকারি কর্মচারীদের দায়িত্ব খেটে খাওয়া মানুষের সেবা করা : প্রধানমন্ত্রী
জাতীয়

সরকারি কর্মচারীদের দায়িত্ব খেটে খাওয়া মানুষের সেবা করা : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশের খেটে খাওয়া, অসহায়, বঞ্চিত এবং গ্রামে-গঞ্জে থাকা মানুষদের সেবা করাই সরকারি কর্মচারীদের সব থেকে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “মনে রাখতে হবে, এই দেশের গরিব মানুষ যারা এখনও তৃণমূলে পড়ে আছেন, তারাই এদেশের মালিক। আর তাদেরই ঘর থেকে সবাই লেখাপড়া শিখে আজকে উঠে এসেছেন। কাজেই সেই দিকে লক্ষ রেখেই তাদের সেবা করতে হবে।”

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও সাতটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সঙ্গে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা এ দেশের শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি স্বাধীন দেশ দিয়ে গেছেন। কিন্তু তার যে স্বপ্ন ছিল—ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার, তা তিনি করে যেতে পারেননি। কাজেই সেই কর্তব্য এখন সবার। এই দেশটাকে গড়ে তুলতে হবে।’ প্রধানমন্ত্রী প্রশিক্ষণ গ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবা করবেন। জনগণের সেবার জন্যই আজকে আপনারা উপস্থিত হয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন।’

এ নিয়ে বঙ্গবন্ধুর ভাষণে বলা কথাগুলো উল্লেখ করেন তার মেয়ে শেখ হাসিনা। তিনি বলেন, আমি কোট করছি। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় ওই গরিব কৃষক। আপনার মাইনা দেয় গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়। আমি গাড়িতে চড়ি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন। ওরাই মালিক।’ প্রশিক্ষণ নেওয়া কর্মচারীদের এ কথাগুলো মাথায় রেখে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, ‘আজকে যতটুকু আমরা যা করতে পারছি, সবকিছু ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন। আমাদের নিজস্ব প্রশাসন হবে এবং সেই প্রশাসনের কার্যক্রম চলবে—এটাও কিন্তু তিনি নিজেই সৃষ্টি করে গেছেন। তার হাতেই গড়া প্রতিটি ক্ষেত্র। তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি।’

সরকার প্রধান উল্লেখ করেন—বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশের যে মানুষগুলো একেবারে তৃণমূলে বাস করে, যাদের পক্ষে একবেলা খাদ্য জোগাড় করা সম্ভব ছিল না। তারা পেট ভরে খাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, গৃহহীন ও ভূমিহীনদের গৃহ হবে। তারা উন্নত জীবন পাবে, তারা সুন্দর জীবন পাবে। কিন্তু ১৫ আগস্ট ঘটনার পর যখন তাকে হত্যা করা হলো, তখন বাংলাদেশ স্বাধীনতার যে আদর্শ, যে নীতি, যে চেতনা—তা সম্পূর্ণভাবে ভূ-লুণ্ঠিত করে স্বাধীনতাবিরোধীরা। বাঙালি জাতি হিসেবে যেন অস্তিত্ব না থাকে, সেইভাবেই যারা এদেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছিল, মূলত তারাই ক্ষমতায় এসেছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সে কারণে ৭৫ থেকে ৯৬ পর্যন্ত, আবার ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ কিন্তু এগুতে পারেনি। অথচ বাংলাদেশ পারে, যেটা আমরা প্রমাণ করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘যখন বিদেশ থেকে দেশে ফিরে আসি, তখন থেকে একটা প্রচেষ্টা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, গণতন্ত্রের সুফল যেন জনগণ পায়, স্বাধীনতার সুফল যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছায় এবং বাংলাদেশ সারাবিশ্বে যেন একটা মর্যাদা পায়। কারণ, যখন আমরা বিদেশে রিফিউজি হিসেবে ছিলাম, মানুষের কাছে শুনতাম বা তার পরেও যখন গেছি, বাংলাদেশ শুনলেই মানুষ মনে করতো, এটা একটা ঝড়-জলোচ্ছ্বাস-ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ এবং দরিদ্র দেশ। যে দেশ শুধু ভিক্ষার ওপরে বাঁচে। মানুষের করুণার ওপরে বাঁচে। প্রতিটি ক্ষেত্রে যাকে সাহায্য চাইতে হয়। বাজেট তৈরি থেকে শুরু করে প্রতিটি কাজে অন্যের কাছে হাত পাততে হয়। বিজয়ী জাতি হিসেবে সেই জাতির একজন সদস্য হিসেবে এটা আমাদের খুব পীড়া দিতো। সেজন্য একটা লক্ষ্য ছিল যদি সরকার গঠন করতে পারি, জনগণের সেবা করাটাই হবে সবথেকে বড় লক্ষ্য। বাংলাদেশের সম্মানটা ফিরিয়ে আনবো ও বিশ্বে মাথা উঁচু করে আমরা চলবো। আজকে আমরা তার অনেকটাই করতে পেরেছি।’

সরকার প্রধান বলেন, ‘করোনাভাইরাস শুধু বাংলাদেশ না, সারা বিশ্বটাকেই যেন স্থবির করে দিয়েছে। তার মাঝেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রশাসন থেকে শুরু করে অর্থনৈতিক-সামাজিক সব ধরনের অবস্থানগুলো যেন অব্যাহত থাকে, আমাদের মানুষ যেন সেবা পায়, মানুষের যেন ভোগান্তি কম হয়।’ সে লক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সান নিউজ/এম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে...

জাকিরের নির্দেশনায় জাবেরের নেতৃত্বে আ’লীগ-ছাত্রলীগের মিছিল

মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা প্রধান সড়কের দলছড়ি ব্রিজের ওপর টায়ার জ্বালিয়ে ঝটি...

‘মাদক ছাড়ো, নয় দৌলতখান ছাড়ো’-সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ

মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ভোলার দৌলতখান উপজেলার মদ...

অস্থিরতা কাটিয়ে ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার ও আশ...

নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা