জাতীয়

‘প্যানেল’ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সামনে অবস্থানকারীদের উপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে আন্দোলনরত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে প্যানেল প্রত্যাশীদের একাংশের পঞ্চম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীদের অপর অংশ গত ১৩ই অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থা কর্মসূচি পালন করছিলেন।

প্যানেলে নিয়োগপ্রত্যাশী সংগঠনের সভাপতি আব্দুল কাদের বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়েও কোনো ফল না পাওয়ায় শিক্ষকরা বাধ্য হয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে দাফনের কাপড় পরে গত তিনদিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।

অথচ গত বুধবার মধ্যরাতে আমাদের কর্মীদের পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে।প্যানেলে নিয়োগপ্রত্যাশী কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘এই কর্মসূচি দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছি।’

তিনি বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করার পরও শূন্য পদে তাদের নিয়োগ না দিয়ে কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছে। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা