আজ বিশ্ব হাতধোয়া দিবস
জাতীয়

আজ বিশ্ব হাতধোয়া দিবস

নিজস্ব প্রতিবেদক :

আজ ১৫ অক্টোবর ‘গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে’ বা, বিশ্ব হাত ধোয়া দিবস। ২০০৮ সাল থেকে এই দিনটিকে বিশ্ব হাত ধোয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে। হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘হ্যান্ড হাইজিন ফর অল’।

বিশ্ব হাত ধোয়া দিবসটি বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। সাধারণ মানুষের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়ে থাকে।

এই দিবসের মূল লক্ষ্য হলো, সমাজে সকলের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন, প্রচলন ও এর উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সাবান দিয়ে হাত ধোয়ার বৈশ্বিক এবং স্থানীয় দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্য বিশ্ব হাত ধোয়া অংশীদার (জিএইচপি) (আগের নাম ছিল ‘হাত ধোয়ার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব’) ২০০৮ সালে বিশ্ব হাত ধোয়া দিবস চালু করে। সেই বছর সুইডেনের স্টোকহোমে ১৫ অক্টোবর বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি উদযাপন করে। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

২০০৮ সালটি স্বাস্থ্যব্যবস্থার আন্তর্জাতিক বর্ষও ছিল। দিবসটি যেদিন প্রথমবারের মতো পালিত হয়, সেদিন বিশ্বের ৭০টি দেশের ১২ কোটিরও বেশি শিশু ‘সাবান দিয়ে হাত ধুয়ে’ অংশগ্রহণ করেছিল। তার পর থেকেই বিশ্বব্যাপী সরকার, স্কুল, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, নাগরিক সমাজ সংস্থা, এনজিও, বেসরকারী সংস্থা, ব্যক্তি উদ্দ্যেগে দিবসটি পালিত হয়ে আসছে। সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা