জাতীয়

উপসচিব পদে পদোন্নতিতে জেলা প্রশাসকদের গোপনীয় প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক :

প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা প্রতিবেদনের বাইরে জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গোপনীয় তথ্য সংগ্রহ শুরু হয়েছে। উপসচিব পদে আসন্ন পদোন্নতির ক্ষেত্রে প্রথমবারের মতো এই উদ্যোগ নিয়েছে এসএসবি (সুপিরিয়র সিলেকশন বোর্ড)।

১৫ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে তথ্য পাঠাতে গত সপ্তাহে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। এভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে গোপনীয় প্রতিবেদন নেয়ার দাবি ছিল দীর্ঘদিনের। অনেকটা বিলম্বে হলেও এ দাবি পূরণ হওয়ায় সাধারণ কর্মকর্তারা খুশি। তবে সঠিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার মর্যাদা সুরক্ষাসহ ডিসির ব্যক্তিগত তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, সাবেক জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এ বিষয়ে প্রাথমিক উদ্যোগ নিয়েছিলেন। সংসদীয় কমিটির এক সভায় তিনি এ বিষয়ে বিশদ বক্তব্যও দেন। সেখানে তিনি বলেন, অনেক সময় ত্রুটিপূর্ণ গোয়েন্দা প্রতিবেদনের কারণে মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের কেউ কেউ পদোন্নতি বঞ্চিত হয়ে থাকেন-যা খুবই দুর্ভাগ্যজনক। এ কারণে তৃতীয় পক্ষের মাধ্যমে গোয়েন্দা প্রতিবেদন যাচাই করে নিতে তিনি সে সময় উল্লিখিত অনুশাসন দিয়েছিলেন।

সূত্র জানায়, ২৭তম ব্যাচকে উপসচিব পদে পদোন্নতি দিতে ইতোমধ্যে কয়েক দফা প্রস্তুতি নেয়া হয়। কিন্তু নানা কারণে সেটি বেশিদূর এগোতে পারেনি। ১৩তম ব্যাচ থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়ার ঝুলে থাকা প্রক্রিয়া সম্প্রতি শেষ হয়েছে। এখন আগামী মাসে উপসচিব পদে পদোন্নতি দেয়ার শেষ প্রস্তুতি চলছে। তবে এই পদোন্নতিকে আরও বেশি স্বচ্ছ ও অর্থবহ করতে ডিসিদের মাধ্যমে গোপনীয় প্রতিবেদন নেয়া হচ্ছে।

প্রশাসনে বেশিরভাগ কর্মকর্তার দীর্ঘদিনের এ গুরুত্বপূর্ণ দাবিটি পূরণ করতে গত সপ্তাহে ডিসিদের কাছে এ সংক্রান্ত অতি গোপনীয় চিঠি পাঠানো হয়। সেখানে উপসচিব পদে পদোন্নতির জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত কর্মকর্তাদের জেলাভিত্তিক তালিকা প্রস্তুত করে তাদের বিষয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হয়েছে। তথ্য লিপিবদ্ধ করতে সঙ্গে একটি ছক সংযুক্ত করে দেয়া হয়েছে।

যেখানে প্রথমে রয়েছে কর্মকর্তার নাম ও পরিচিতি নম্বর (যদি থাকে) এবং বর্তমান কর্মস্থলের নাম। এরপর লিখতে হবে স্থায়ী ঠিকানা। তৃতীয় ধাপে কর্মকর্তার রাজনৈতিক মতাদর্শ এবং চতুর্থ ধাপে লিখতে হবে কর্মকর্তার পরিবারের রাজনৈতিক মতাদর্শ। এ ছাড়া ছক আকারে এই প্রতিবেদনের সঙ্গে আরও চারটি তথ্যসহ প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্য পাঠাতে বলা হয়েছে।

এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিবারের কোনো সদস্য কোনো রাজনৈতিক দলের সদস্য কি না; তার পরিবারের অন্য সদস্যদের রাজনৈতিক মতাদর্শ কী; পরিবারের কোনো সদস্য সরকার কিংবা রাষ্ট্রবিরোধী কাজে নিয়োজিত ছিলেন কিংবা আছেন কি না এবং সব শেষে, সরকারি চাকরি পাওয়ার পর কর্মকর্তার পরিবারের সদস্যদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি সংক্রান্ত দৃশ্যমান কোনো তথ্য-প্রমাণ কিংবা জনশ্রুতি আছে কি না।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পদোন্নতি প্রত্যাশী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে এসব তথ্য সংগ্রহের জন্য মাঠপর্যায়ে কর্মরত ইউএনও এবং এসি ল্যান্ডদের মাধ্যমে তথ্য নিচ্ছেন ডিসিরা। ইউএনও ও এসি ল্যান্ডরা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করছেন তার অফিস স্টাফ ও তহশিলদারদের। কিন্তু এভাবে যাকে-তাকে দিয়ে এ ধরনের গোপনীয় স্পর্শকাতর তথ্য সংগ্রহ করা নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা