ডিএনসিসির ৮ কর্মকর্তা করোনায় আক্রান্ত
জাতীয়

ডিএনসিসির ৮ কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৮ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া মেয়র মো. আতিকুল ইসলাম, তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ও মেয়রের সহকারী একান্ত সচিব-২ রিশাদ মোর্শেদ করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

করোনা আক্রান্ত কর্মকর্তারা হলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা তাজিনা সারোয়ার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন এবং জনসংযোগ কর্মকর্তা এএস এম মামুন। এদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান করোনা পরিস্থিতিতে ডিএনসিসি মেয়র এবং কর্মকর্তারা জনগণের স্বস্তির জন্য কোভিড ভয় উপেক্ষা করে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ, রাজস্ব বৃদ্ধিতে চিরুনি অভিযান, অবৈধ ঝুলন্ত তার অপসারণ, মশক নিধন, খাল পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রমে সরাসরি জনসংস্পর্শে আসেন। এরপর তারা করোনায় আক্রান্ত হন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা