জাতীয়

তালিকাভুক্তির দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক : প্রিলিমিনারি পরিক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা বাতিল করে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আমরণ অনশনে বসেছেন শিক্ষানবিশ আইনজীবীরা।

বাংলাদেশ সম্মিলিত আইনজীবী পরিষদের ব্যানারে আন্দোলনের ১০০তম দিনে সোমবার (১২ অক্টোবর) থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন তারা। এ কর্মসূচি আগামীকালও চলবে।

শিক্ষানবিশ আইনজীবীদের প্রধান সমন্বয়ক একে মাহমুদ বলেন, চার বছর ধরে বার কাউন্সিলের এডভোকেটশীপ তালিকাভুক্তির পরীক্ষা না হওয়ায় আমরা চরম হতাশাগ্রস্ত এবং মানবেতর জীবনযাপন করছি। প্রিলিমিনারি উত্তীর্ণদের মধ্যে ইতোমধ্যে ৩০-৩৫ জন মারা গেছেন। এছাড়া বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষানবিশ আইনজীবী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, করোনা মহামারির এই সংকটে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৮৭৮ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাদের পরিস্থিতি বিবেচনা করে লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন জানাচ্ছি।

বাংলাদেশ সম্মিলিত আইনজীবী পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বি স্মরণ বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের বিভিন্ন স্কুল-কলেজের পরীক্ষার ক্ষেত্রে অটো প্রমোশনের ব্যবস্থা করা হয়েছে। ফলে আমাদের দাবিটি যে যৌক্তিক সেটি প্রমাণিত হয়েছে। আমাদের যৌক্তিক দাবির পক্ষে ইতোমধ্যে জাতীয় সংসদে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা আইনমন্ত্রীকেও বিষয়টি অবহিত করেছি। তিনি আশ্বাসও দিয়েছেন।

শিক্ষানবিশ আইনজীবীরা এর আগে গত ৯ জুন দেশের প্রত্যেক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

গত ৩০ জুন দেশের সব প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এরপর সুপ্রিম কোর্ট, বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনেও অনশন করা হয়।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা